ঘূর্ণিঝড় আম্পান: নোয়াখালীতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মে ২০২০, ২১:৪৯
অ- অ+

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর উপকূলীয় এলাকা সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ত্রাণসামগ্রী পেয়ে বেজায় খুশি ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার দিনব্যাপী সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের মেজর কামরুল আহসানের নেতৃত্বে একদল সেনা সদস্য ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের ঘরে ঘরে গিয়ে ত্রাণসামগ্রী ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছেন।

মেজর কামরুল আহসান বলেন, ঘূর্ণিঝড়ে জেলার বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার নদী তীরবর্তী ইউনিয়ন বয়ারচর এলাকা এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ও মোহাম্মদপুর ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসকল দুর্গত লোকদের কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্যসামগ্রী ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে শুক্রবার সকাল থেকে তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। বয়ারচরে ক্ষতিগ্রস্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও মেরামত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে পড়ে যাওয়া বেশ কয়েকটি ঘর সেনাবাহিনীর সহায়তায় মেরামত করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২২মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেন যুদ্ধে রাশিয়া ডিজেল ও জ্বালানি শিল্পের নিয়ন্ত্রণ হারিয়েছে: ট্রাম্প
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বদলি কোতোয়ালি থানার ওসি