সপরিবারে করোনায় আক্রান্ত অধ্যাপক গোলাম রহমান

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১৯:৩৫
অ- অ+

সাবেক প্রধান তথ্য কমিশনার ও বাসসের সাবেক চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান সপরিবারে কোভিড-১৯ তথা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবারে আক্রান্ত অন্যদের মধ্যে রয়েছেন স্ত্রী, ছেলে, ছেলের স্ত্রী ও গৃহকর্মী।

জানা যায়, গত ২৯ মে গোলাম রহমানের স্ত্রী নাইম আরা হোসাইনের করোনা পরীক্ষায় পজেটিভ আসে। এরপর পরিবারের অন্য সদস্যদের নমুনা পরীক্ষা করালে গোলাম রহমানসহ আরও ৪ জনের পজেটিভ রিপোর্ট আসে।

স্ত্রী নাইম আরা হাসপাতালে ভর্তি থাকলেও গোলাম রহমানসহ আক্রান্ত অন্যরা বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক।

(ঢাকাটাইমস/০৫জুন/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
উত্তরায় নামাজে গিয়ে গাড়ি হারিয়েছিলেন চালক, ৫ মাস পর মিলল সীতাকুণ্ডের গ্যারেজে
মহাখালীর চারতলা ভবন ও ধানমন্ডির অ্যাপেক্স শো-রুমের আগুন নিয়ন্ত্রণে
সেলিম ভূঁইয়ার নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির প্রথম সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা