মৌলভীবাজারে করোনায় অবসরপ্রাপ্ত এসআই’র মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ১৯:৫৪
অ- অ+

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে মহসিন রেজভি (৬৫) নামে পুলিশের এক অবসরপ্রাপ্ত পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। তিনি শহরের রঘুনন্দনপুর এলাকার মৃত সামাদ ভূইয়ার ছেলে। বৃহস্পতিবার মৌলভীবাজার সদর হাসপাতালে করোনা আইসোলেশন বিভাগে তার মৃত্যু হয়।

একইদিন এই হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে হাফিজ মোহাম্মদ (৯০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার মরিচা গ্রামের বাসিন্দা ছিলেন।

হাসপাতালের আরএমও আহমেদ ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/২জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ সচল হচ্ছে অফিস-আদালত
চার দিনের সরকারি সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল
সৌদি রুটে ১৪৪ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী