জয়পুরহাটে পুকুরে ডুবে ও বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২১:০৭
অ- অ+

জয়পুরহাটে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দেড় বছরের এক শিশু ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শনিবার জেলার পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু আক্কেলপুর উপজেলার চুকাইবাড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে ইমরান হোসেন রাফি ও নিহত বৃদ্ধ পাঁচবিবি উপজেলার রঘুনাথপুরের মৃত গুপি কৃষ্ণর ছেলে বিমল চন্দ্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায় শিশু রাফি। অনেক পরে তার লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

এদিকে পাঁচবিবি উপজেলার রঘুনাথপুরে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে যায় বৃদ্ধ বিমল চন্দ্র। কিছুক্ষণ পর তার পরিবারের স্বজনরা তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/৪জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জের ৮ জেলা ও বিশেষায়িত ইউনিটকে সমন্বিতভাবে কাজের নির্দেশ
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্যমন্ত্রী
বিআরটিএ তুরাগ কার্যালয়ে দালাল আটক, এক মাসের কারাদণ্ড