ভালুকায় মামার হাতে ভাগনি খুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ০০:২৫
অ- অ+

ভালুকায় এক মামার হাতে ভাগনি রায়না আক্তার (৫) নামের এক শিশু খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় উপজেলা ভরাডোবা ক্লাবের বাজারের বানিয়া ভিটা নামক এলাকায়। নিহত রায়না ওই এলাকার রাসেল আহাম্মেদের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকালে রায়না নিজ ঘরে ছবি আঁকছিলো। পরে মামা আশাদুল ইসলাম আশু রায়নাকে তার নিজ ঘরে ডেকে নিয়ে কুদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

সন্ধ্যায় রায়নাকে খোঁজাখোজির এক পর্যায়ে মামা আশাদুল ইসলাম আশুর ঘরের মেঝেতে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকেই আশাদুল ইসলাম আশু পলাতক রয়েছে।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, বিষয়টা মর্মান্তিক। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তুরাগে ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরবে’ লেখা ব্যানারসহ গ্রেপ্তার ৩
লালবাগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার পেছনে যে দুই কারণ দেখছে জামায়াত
কপ৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী