অমিতাভের আরোগ্য কামনা করলেন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ১৬:০৫| আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৬:০৮
অ- অ+

বিশ দিন ভুগে অবশেষে করোনামুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হওয়ার খবর শুনে তাঁর আরোগ্য কামনা করেছেন তিনি। নিজের টুইটারে অমিতাভ ও তার পরিবারের অন্যান্যদের সুস্থতা কামনা করেন তিনি।

বলিউড কিংবদন্তি অমিতাভ ও তার ছেলে অভিনেতা অভিষেক বচ্চন করোনায় আক্রান্ত। অমিতাভ ভর্তি হয়েছেন হাসপাতালে। তাদের পরে করোনায় আক্রান্ত হয়েছেন অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া বচ্চন ও তাঁদের কন্যা আরাধ্য।

পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি অমিতাভ ও অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করে আজ টুইট করেন, ‘অমিতাভ বচ্চন ও জুনিয়র বচ্চনের জন্য দোয়া রইল। আশা করি দ্রুত ও ভালোভাবে আরোগ্য লাভ করবেন।

গেল কয়েকদিন আগে আফ্রিদি নিজেও করোনায় আক্রান্ত হন। বর্তমানে সুস্থ আছেন তিনি। করোনা মহামারীর শুরু থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন আফ্রিদি।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে গরমের মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবের তায়েফসহ তিন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩