বাবা হারালেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জুলাই ২০২০, ১১:০৭| আপডেট : ২৪ জুলাই ২০২০, ১১:২১
অ- অ+

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুনের বাবা ও মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন।

মিয়াজ উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়াজ উদ্দিন মাদারীপুর জেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান। তিনি পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

আজ শুক্রবার মাদারীপুরের গ্রামের বাড়ি সাহেবরামপুরে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঢাকাটাইমস/২৪জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আশঙ্কা, দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টি ও ভারি বর্ষণের পূর্বাভাস
শক্তিশালী ইংল্যান্ডকে রুখে দিলো ঘানা, গোলশূন্য ড্রয়ে বাড়ল নকআউটের অপেক্ষা
পানামাকে ১–০ গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখল ক্রোয়েশিয়া
আলী খামেনির শেষকৃত্যর সময় জানালো ইরান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা