কক্সবাজারে গুলিতে ৩ ‘মাদক কারবারি’ নিহত

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১০:৫৪
অ- অ+
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। শুক্রবার ভোরে উপজেলার বানিয়ারছড়া পাহাড়ি আমতলী গর্জন বাগানে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতরা সবাই চিহ্নিত ইয়াবা কারবারি। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা, দেশীয় তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, সাত রাউন্ড গুলি এবং ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

ঢাকাটাইমস/৩১জুলাই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকার ও অটোরিকশা চালকদের আন্দোলনে উসকানি দেয় জামায়াত-এনসিপি: আবু হানিফ
সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার; রিভলবার-গুলি ও ককটেল উদ্ধার
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা