সাতক্ষীরায় সড়কে ঝরলো দুই স্বাস্থ্য কর্মীর প্রাণ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় খুলনা স্বাস্থ্য বিভাগের দুই কর্মচারী নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে সড়কের তালা মৃর্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার বাসিন্দা ও খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক রোকনুজ্জামান ওরফে লিটু মোল্যা এবং একই প্রতিষ্ঠানের কেয়ারটেকার সাকিব আল হাসান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, আবু নাসের কেয়ারটেকার সাকিব আল হাসানকে নিয়ে রাতে মোটরসাইকেল যোগে সাতক্ষীরায় আসছিলেন। দ্রুতগতির ওই মোটরসাইকেলটি পাটকেলঘাটার মৃর্জাপুর এলাকার মহাসড়কে সার্ভিসিংয়ের জন্য রাখা একটি ট্রাকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































