নতুন বিজ্ঞাপনচিত্রে নীরব, ইমন ও পিয়া

নতুন একটি বিজ্ঞাপনচিত্রে এক সঙ্গে দেখা যাবে নীরব, ইমন ও জান্নাতুল পিয়াকে। এটি স্টার পাইপ অ্যান্ড প্লাস্টিকের বিজ্ঞাপন। নির্মাণ করেছে ভিন্টেজ মাল্টিমিডিয়া।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)তে বিজ্ঞাপনে অংশ নেন তারা। নির্মাতা সাইফ চন্দন পরিচালিত এই বিজ্ঞাপনটি নির্মাণ হচ্ছে পুরো ফিল্মি কায়দায়।
এই বিজ্ঞাপনে মাধ্যমে চিত্রনায়ক নিরব ও ইমন দুই বন্ধু একসঙ্গে নয় বছর পর কাজ করলেন। বিজ্ঞাপনে পিয়াকে ভিন্ন লুকে দেখা যাবে।
নির্মাতা সাইফ চন্দন বলেন, কাজটি সিনেম্যাটিক ছিলো। মহামারি করোনা কাটিয়ে দীর্ঘদিন পর বড় একটি কাজ নিয়ে আবারও শুটিংয়ে ফিরেছি। সবাই দোয়া করবেন। কাজটি গতানুগতিকের বাইরে। আশা করছি সবার ভালো লাগবে।
জান্নাতুল প্রিয়া বলেন, করোনা পর দারুণ একটা কাজ করলাম। বাকিটা কেমন হয়েছে প্রচারের পর দর্শক বলতে পারবেন।
ভিন্টেজ মাল্টিমিডিয়া'র কর্নধার জামির হোসেন বলেন, আমরা সূদুর প্রসারি চিন্তা নিয়ে কাজ করবো। সামনে অনেক কাজ আছে।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































