উলিপুর মেয়রের বাসা থেকে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ২২:০৬
অ- অ+

কুড়িগ্রামের উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলার বাসভবনের কেয়ারটেকার কিশোর আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের জোদ্দারপাড়া মেয়রের বাসভবনের ভেতরে কেয়ারটেকারের থাকার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আল আমিন চিলমারীর রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সকালে ঘুম থেকে আল আমিন না ওঠায় তার সহযোগী ইমরান তাকে ডেকে না পেয়ে দরজার উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। মেয়র পারিবারিক কাজে কয়েকদিন থেকে চট্টগ্রামে আছেন।

মুঠোফোনে পৌর মেয়র তারিক আবুল আলা বলেন, সকালে বিষয়টি শুনেছি। এখনও বুঝতে পারছি না ঘটনা কী।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনা জানা যাবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষী নিহত
রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা