ফেনীতে প্রসূতির স্বজনদের হামলায় চিকিৎসকসহ আহত ৪

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ২০:০১
অ- অ+

ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে চিকিৎসকসহ চারজনকে আহত করেছেন প্রসূতি রোগীর স্বামী ও স্বজনরা। শনিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। হামলায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ।

আহতরা হলেন- মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসাইন, ওয়ার্ড বয় জিয়া ও রিয়াজ এবং পরিচ্ছন্নতা কর্মী ফুলি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রসূতি রোগীর ডেলিভারির প্রায় এক ঘণ্টা পরে ওয়াশরুমে গেলে তিনি মাথা ঘুরে পড়ে যান। এ সময় তার স্বজনরা তাকে (প্রসূতিকে) জ্বিন-ভুতে ধরছে বলে ঝাড়-ফুঁক করার জন্য হাসপাতাল থেকে নিয়ে যেতে চান। এ সময় চিকিৎসক শাখাওয়াত তাদের বাধা দেন।

বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রসূতি রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকের বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় হাসপাতালের কর্মচারীরা বাকবিতণ্ডা থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায় প্রসূতি রোগীর স্বামী ও স্বজনরা।

এ ঘটনায় দাগনভূঞা থানা পুলিশ প্রসূতি রোগীর স্বামীসহ দুজনকে আটক করেছে। এ প্রতিবেদন লেখার সময় এ ঘটনায় দাগনভূঞা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোবাইয়েত বিন করিম।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4