দাম বাড়ার শীর্ষে ইভিন্স টেক্সটাইল

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৬
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দাম বাড়ার শীর্ষে রয়েছে ইভিন্স টেক্সটাইল লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৮৭ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ২২ বারে ১ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৫১৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৬.৪৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দাম বৃদ্ধির শীর্ষে থাকার তালিকার অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, কাশেম ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, পেনিনসুলা, অ্যাক্টিভ ফাইন ও সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসকেএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
দিল্লি বিমানবন্দরে হয়রানি, সম্মেলনে যোগ না দিয়েই শ্রীলঙ্কা হয়ে দেশে ফিরলেন জাহেদ উর রহমান
হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার: যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে
৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়াকে ৫ গোলে বিধ্বস্ত করল সুইডেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা