না.গঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ১৯:১৮
অ- অ+

নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানিয়াকে গণধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবনের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

ফাঁসির আদেশ বহাল থাকা দুই আসামি হলেন আমির হোসেন ওরফে খোকন ও মোহর চাঁন এবং যাবজ্জীবনের আদেশ বহাল থাকা আসামি হলেন সফর আলী। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি নুর আলম ও মনির হোসেন খালাস পেয়েছেন আদেশে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফায়েজ ও অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এআইএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজার ছুটি নিয়ে বড় প্রশ্ন, বেসরকারি চাকরিজীবীরা যা জানতে চান
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৪৮
কেন গরিব ছেলেদের প্রতি দুর্বল ছিলেন প্রভা? জানালেন কারণ
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার এক