আজ বিশ্ব পানি দিবস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২২, ১০:২৯
অ- অ+

‘ভূগর্ভস্থ পানি : অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ -এই প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার পালিত হচ্ছে ‘বিশ্ব পানি দিবস’।

প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’ হিসেবে পালিত হয়। বিশ্বের অন্যসব দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। এ উপলক্ষে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেজ ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সোমবার এক বাণীতে বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানির অস্তিত্ব টিকিয়ে রাখতে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, ভূমি পুনরুদ্ধার, জলাবদ্ধতা দূরীকরণে আওয়ামী লীগ সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যা দেশের জনসাধারণের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।’

এদিকে বিশ্ব পানি দিবসের প্রাক্কালে গতকাল সোমবার এক ভার্চুয়াল সেমিনারে ভূগর্ভস্থ পানির অন্বেষণ, সুরক্ষা এবং টেকসই ব্যবহারের ওপর গুরুত্ব দেন বক্তারা।

সেমিনারে মূল প্রবন্ধে পাউবোর পরিচালক ড. আনোয়ার জাহিদ ভূগর্ভস্থ পানির বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি এবং একটি অত্যন্ত মূল্যবান সম্পদ হিসাবে এর ব্যবহার তুলে ধরেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা