আশুলিয়ায় গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে বহিষ্কার হলেন ছাত্রলীগ নেতা

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২২, ১২:৪০| আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৩:১৫
অ- অ+

সাভারের আশুলিয়ায় বিয়ের প্রলোভনের ফাঁদে ফেলে এক নারী গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. সাকিব হোসেন ভুঁইয়াকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি এশিয়ান ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বুধবার রাত ১১টার দিকে এশিয়ান ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সভাপতি নুরুল হাসনাত শুভ ও সাধারণ সম্পাদক ওয়াসিদ আল জাহিদ স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটির শাখার এক জরুরি সিদ্ধান্ত অনুয়ায়ী মো. সাকিব হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। নৈতিক স্খলন ও দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ জারি হলো।

খোঁজ নিয়ে জানা যায়, আশুলিয়ার ঘোষবাগ এলাকার ঘোষবাগ প্রাইমারি স্কুল-সংলগ্ন এলাকার বাসিন্দা সাকিবের সাথে একটি ফার্নিচার বিক্রির শোরুমে পরিচয় হয় ওই পোশাকশ্রমিকের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে সাকিব। এ বিষয়ে থানায় মামলা করতে চাইলে ভুক্তভোগী নারীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে বলেও অভিযোগ করেন সেই নারী। পরে বিষয়টি এলাকায় জানাজানি হয় এবং সাকিবের পরিবারকেও জানানো হয়।

এ বিষয়ে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে প্রতারণা ও আমার সর্বনাশ করেছে সাকিব। গতকাল (২৩মার্চ) আমাকে তার খালাতো ভাই ডেকে নিয়ে আবারো আমাদের বিয়ের আশ্বাস দিলে আমিও রাজি হয়েছিলাম। কিন্তু বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একটা 'ল' চেম্বারে আমাকে বসিয়ে রাখা হয়। আসছি আসছি করে প্রায় ৫ ঘণ্টা পর সে তার মোবাইল ফোন বন্ধ করে দেয়। আগামীকাল পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি আইনের আশ্রয় নেব।’

তিনি আরও জানান, আমি সাকিবের বাড়িতে যোগাযোগ করলে তার পরিবারের সদস্যরা জানায় তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আসলে এসব করে তারা দায় এড়াতে চাইছে বলেও দাবি করেন ভুক্তভোগী নারী।

এদিকে মো. সাকিব হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের জন্য এশিয়ান ইউনিভার্সিটি ছাত্রলীগের সহসভাপতি তারিকুল হাসান নাজমুল ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুরুদাসপুরে এক রাতে ১২টি সেচ মোটর চুরি, বিপাকে কৃষক
দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে শান্তিপূর্ণভাবে পবিত্র আশুরার তাজিয়া মিছিল সম্পন্ন
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা