ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার নতুন ভিসা সেন্টার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৫৩
অ- অ+

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার দূতাবাস। আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে এ কেন্দ্র চালু হবে।

দক্ষিণ কোরিয়ার দূতাবাস জানিয়েছে, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর পর সাধারণ ভিসা ও পাসপোর্ট সংগ্রহসংক্রান্ত আবেদনগুলো শুধু এই কেন্দ্রের মাধ্যমেই গ্রহণ ও পরিচালনা করা হবে। তবে কূটনৈতিক ও অফিসিয়াল ভিসার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

কূটনৈতিক নোটের মাধ্যমে এসব ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ ও ভিসা ইস্যুর কাজ সরাসরি দক্ষিণ কোরিয়ার দূতাবাস পরিচালনা করবে।

কোথায় ভিসা কেন্দ্র

নতুন ‘কোরিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত হবে। কেন্দ্রটির ঠিকানা—২ এফ, বি অ্যান্ড টি নেহালিয়া টাওয়ার, প্লট-৮০, ব্লক-বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ঢাকা-১২১৩।

দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন কেন্দ্রে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা থাকবে। কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য আগামী ২৭ আগস্ট পৃথকভাবে জানানো হবে।

যেসব সেবা দূতাবাসেই থাকবে

নতুন ভিসা কেন্দ্র চালু হলেও নোটারাইজেশন এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসংক্রান্ত সেবা আগের মতোই দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকে পাওয়া যাবে।

ভিসা কেন্দ্রের কার্যক্রমের সময়, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, ফি এবং কেন্দ্র পরিচালনা-সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে দূতাবাস জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার ভিসার জন্য আবেদন করতে আগ্রহীদের নতুন ভিসা আবেদন কেন্দ্রসংক্রান্ত পরবর্তী ঘোষণা নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের ভাষ্য, নতুন ভিসা আবেদন কেন্দ্র চালুর ফলে আবেদনকারীদের ভোগান্তি কমবে। একই সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে বাস চাকায় পিষ্ট হয়ে স্ত্রীসহ সেনা সদস্য নিহত
ঢাকা মাতাতে আসছেন পপতারকা ওটিলিয়া
রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববাজারে কমল স্বর্ণের দামে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা