সিলেটে বিএনপির গণঅবস্থান কর্মসূচি, সতর্ক পুলিশ

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪
অ- অ+

বুধবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করবে সিলেট মহানগর বিএনপির নেতারা। সিলেট বিএনপির এই কর্মসূচি নিয়ে সতর্ক অবস্থানে পুলিশ।

সিলেট বিএনপির নেতারা সোমবার দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিদর্শন করেছেন। গণঅবস্থান কর্মসূচি চলাকালে তারা এখানে সমাবেশও করবেন। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃরা বক্তব্য দেবেন।

বিএনপির পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি অবগত করার কথা। লিখিতপত্র তারা মঙ্গলবারই পুলিশ কমিশনারের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, বিএনপির এই কর্মসূচির সমন্বয়ক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর বাইরে সিলেট বিভাগের বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত থাকার কথা।

এদিকে সিলেট বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সতর্ক থাকার কথা জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। নগরীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাস জানান, কেউ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ কাজ করবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পালন করবে মহানগর বিএনপি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা