সহজেই আয় দেশে আনতে ফ্রিল্যান্সারদের জন্য বিকাশের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৩, ১৯:৪৬
অ- অ+

ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত অর্থ কিভাবে আরও সহজে এবং নিরাপদে দেশে আনা যায় সেই বিষয়ে সম্প্রতি আয়োজিত “ন্যাশনাল ফ্রিল্যান্সার কনফারেন্স”-এ একটি আলোচনা পর্বে অংশ নেয় বিকাশ।

ফেসবুক ভিত্তিক গ্রুপ “ফ্রিল্যান্সার অব বাংলাদেশ” রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)-তে দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে যার অন্যতম পৃষ্ঠপোষক ছিলো দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণরা অংশ নেন। অনুষ্ঠান চলাকালে বিভিন্ন সেশনে কথা বলেন দেশসেরা ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি পেশাজীবি ও তথ্যপ্রযুক্তি খাতের সফল উদ্যোক্তারা।

কর্মশালা সেশনে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটি বড় অংশই তাদের কাজের পারিশ্রমিক পেয়ে থাকেন পেওনিয়ার-এর মাধ্যমে। দিন রাত ২৪ ঘন্টা রিয়েল টাইমে পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার সুবিধা ফ্রিল্যান্সিং সেক্টরে এনেছে আরো গতিশীলতা। এই সুবিধা একই সঙ্গে বৈধ পথে রেমিটেন্স প্রবাহকেও বেগবান করছে। বিকাশে আসা রেমিটেন্স ফ্রিল্যান্সাররা প্রয়োজন মত অন্য বিকাশ অ্যাকাউন্টে পাঠানো, বিল পরিশোধ করা, কেনাকাটার পেমেন্ট দেয়া, ক্যাশ আউট করা সহ যেকোনো প্রয়োজনে ব্যবহার করতে পারছেন।

বিকাশ গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকেই পেওনিয়ার অ্যাকাউন্ট খুলে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা আনতে পারছেন। ফ্রিল্যান্সাররা চাইলে এই লিংক -- https://www.bkash.com/products-services/payoneer -- থেকে দেখে নিতে পারবেন পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার পদ্ধতি।

(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএইচ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা