বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন জেনারেল ওয়াকার-উজ-জামান

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২৪, ২০:৪৪| আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ২১:৩৪
অ- অ+

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি নির্বাচন ২০২৪-এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বিওএর সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হলো।’

এর আগে বিওএর সভাপতি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতি পদ থেকে অব্যাহতি নেন তিনি।

ঢাকাটাইমস/২৫অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর
চলন্ত মোটরসাইকেলে ইট দিয়ে মাথায় আঘাত, ১৩ দিন পর সেই তরুণের মৃত্যু
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার
সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা