অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: মুগদা-পল্টন-যাত্রাবাড়ীসহ ডিএমপির ছয় থানায় গ্রেপ্তার ৪৭, মাদক উদ্ধার

রাজধানীতে অপরাধ দমনে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২–এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানায়, যাত্রাবাড়ী, বংশাল, শেরেবাংলা নগর, মুগদা, রূপনগর ও পল্টন মডেল থানা পুলিশ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী পৃথক অভিযান পরিচালনা করে এসব আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে যাত্রাবাড়ী থানা থেকে ৮ জন, বংশাল থানা থেকে ২ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৪ জন, মুগদা থানা থেকে ১৫ জন, রূপনগর থানা থেকে ৬ জন এবং পল্টন মডেল থানা থেকে ১২ জন আসামি রয়েছে।
শুক্রবার ডিএমপি মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮ জনের হেফাজত থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— আবুল কাশেম মিয়া (৩৫), আলমগীর হোসেন (৩৩), ওয়াসিম মাহমুদ (৩৬), আসাদ (৩৫), রিপন (২৫), সাজু বেগম (৫৬), নিলয় (১৮) ও ওয়াসিম মাহমুদ (৩৬)।
বংশাল থানা পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তারা হলেন— শাকিব হোসেন (২৭) ও সিজান শেখ (১৯)। শেরেবাংলা নগর থানা পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— রুবেল (৩০), ফিরোজ মিয়া (৫০), নাজমা (২৫) ও ইউসুফ (২৭)।
মুগদা থানা পুলিশ ১৫ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে রয়েছেন ফরিদ হাওলাদার (৩৩), আব্দুস সালাম (৩৫), জয় (২২), খোকা মিয়া (৪৫), গোলাম রাব্বী (২৬), শাহজাহান (৩৫), তরিকুল মহিমিন ওরফে শিমুল (৫৫), বেল্লাল হোসেন (৩০), আমির ইসলাম (২৩), সজীব খান (২৫), আবু সাইদ তামিম (২৩), সানি দাস (২৪), আল আমিন হোসেন (১৯), সাকিব (২২) ও মাসুদ ওরফে কের কের মাসুদ (৪৩)।
রূপনগর থানা পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন— আলামিন (২৮), জাকির হোসেন আকবর (৪৫), সোহেল মিয়া (২৬), মুন্না খান (২৫), সুমন আলী (২৪) ও শাওন (২৫)।
পল্টন মডেল থানা পুলিশ ১২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— পবিত্র কুমার বড়ুয়া (৪৭), শান্ত (২০), হৃদয় আহম্মেদ (২২), মাসুম ওরফে লিটন (৪০), সজীব ওরফে সৈকত (২৫), শরীফ (২২), রাজন ওরফে পিচ্চি রাজন (২৭), সোহেল (৩০), হাসান (২৭), সিরাজ (১৯), শাওন ওরফে আমিনুল ওরফে জাকির (৩২) ও রিপন (৪২)।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































