এনসিপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার ইশতেহার ঘোষণার বিষয়টি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক বার্তায় জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার বিকাল ৩টায় হোটেল লেকশোর গ্র্যান্ডের লা ভিটা হলে এ ইশতেহার তুলে ধরবেন এনসিপি নেতারা । ইশতেহারে গুরুত্ব পাবে নারী অধিকার, কর্মসংস্থান, শিক্ষানীতি ও জলবায়ু।
এদিন অনুষ্ঠানে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































