‘যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকিংয়ের সঙ্গে জড়িত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩
অ- অ+

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকাররা সেখান থেকে কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। এ ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত।

রবিবার জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যারা এই চক্রান্ত করেছে, তারা অনেকদিন থেকেই এর প্রস্তুতি নিচ্ছিল। এখানে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে। তারা কিছু আপত্তিকর পোস্ট দিয়েছে। আমাদের গভীর আশঙ্কা, এই চক্রান্তের সঙ্গে বিশেষ একটি দল জড়িত। আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি; তারা চরম বাড়াবাড়ি করেছে।

তিনি আরও বলেন, জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই কাজটি করা হয়েছে। এটি ওই দলেরই চক্রান্ত। তারা গভীর ষড়যন্ত্র শুরু করেছে। এই ঘটনায় যারা তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে, তারাই হ্যাকিংয়ের সাথে জড়িত।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হয়। পরে সেখানে যা পোস্ট করা হয়, তা আমাদের চিন্তা ও আদর্শের বাইরে। বিকাল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পেরেছি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামীকাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর
দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজ করবে ড্রোন প্রযুক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
মহাখালী টার্মিনালের দীর্ঘ অপেক্ষমাণ বাস সরাতে ডিএমপির অভিযান
পূবাইলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা