বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১০| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬
অ- অ+

বিএনপিতে যোগদান করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সংসদের ভিপি আব্দুর রশিদ জিতু।

এছাড়া হল সংসদের নির্বাচিত ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এসময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারীদের অভিনন্দন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় বিএনপির অবদানে অনুপ্রাণিত হয়েই তরুণ এসব নেতৃত্ব বিএনপির ছায়াতলে এসেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভিপি জনাব আব্দুর রশিদ জিতুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'তে স্বাগতম।

এছাড়াও ছাত্র সংসদের জিএস ও এজিএস, নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএম এম রায়হান কবীর, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বনিক, নওয়াব ফয়জুননেসা হলের ভিপি বুবলি আহমদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারহানা রিথী প্রমুখ।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা