বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ- অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বিএনপির ইশতেহার বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবে। এমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিএনপির ইশতেহার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বহু ত্যাগ ও রক্তপাতের বিনিময়ে দেশ আজ একটি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে।

বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে।

তিনি বলেন, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। আজকের এই আন্দোলন-সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।

তিনি আরও স্মরণ করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মির্জা ফখরুল বলেন, “স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশে সত্যিকার অর্থে একটি উদার ও গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে তুলেছিলেন। তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করেছিলেন।

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তরুণ, সৃজনশীল ও দূরদর্শী নেতৃত্ব হিসেবে তারেক রহমান আসন্ন নির্বাচনের জন্য দলের ইশতেহার জাতির সামনে উপস্থাপন করবেন।

তিনি বলেন, বর্তমান জটিল ভূরাজনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় তারেক রহমান নতুন বার্তা নিয়ে আসছেন। তার নেতৃত্বে বাংলাদেশে একটি নতুন সূর্যোদয় হবেএমন আশায় আজ সমগ্র জাতি উন্মুখ।

শেষে মির্জা ফখরুল দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন, আমরা সবাই এই নব নেতৃত্বের হাত ধরে বাংলাদেশে নতুন ইতিহাস রচনা করি।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা