দুদকের ৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মার্চ ২০২৬, ১৬:৪৪
অ- অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও উপসহকারী পরিচালক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) দুদকের পরিচালক মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে এই বদলির বিষয়টি জানা গেছে।

বদলির আদেশ অনুযায়ী, উপপরিচালক মো. জাহিদ কালামকে রাঙামাটি থেকে প্রধান কার্যালয়ে আনা হয়েছে। উপপরিচালক মো. আবদুল ওয়াদুদকে প্রশাসন শাখা থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে এবং উপপরিচালক কমলেশ মন্ডলকে রিজার্ভ শাখা থেকে রাঙামাটিতে বদলি করা হয়েছে।

অন্যদিকে, উপপরিচালক মাহবুবুল আলমকে মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ে এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে রিজার্ভ শাখা থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লবীতে চাপাতিসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক
ঢাবি নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’, শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এবি পার্টির ফুয়াদকে লিগ্যাল নোটিশ
দেশে ফেরার আশা দেখছেন সাকিব, ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন ‘সুযোগ শেষ’
ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে ইউএনওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা