টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ১৬:৪৫
অ- অ+

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার কোস্ট গার্ডের গণমাধ্যম শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের লম্বরীঘাট মেরিন ড্রাইভসংলগ্ন একটি জঙ্গলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এ ছাড়া শুক্রবার ভোর ৫টার দিকে টেকনাফের শাহপরী দ্বীপের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা আরেকটি অভিযান চালান। এ সময় সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার সংকেত দিলে মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত নৌকাটি তীরে রেখে পালিয়ে যায়।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও নৌকার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়ে
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
ঢাকায় পদায়নের চেষ্টায় ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল, এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
আমি থাকি বা না থাকি, নিরাপদ সড়ক আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা