ইরানের সঙ্গে ১৫ দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের ২০০-এর বেশি সেনা নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২৬, ১৪:৪৮
অ- অ+

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সংঘাতে ২০০ জনেরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। তাদের অভিযোগ, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রকৃত হতাহতের তথ্য গোপন করছে এবং প্রকাশিত সংখ্যা বাস্তবতার সঙ্গে মিল নেই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, ‘অপারেশন ভিক্টরি–২’-এ ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি ওয়াশিংটন যে তথ্য প্রকাশ করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

মোহেবির দাবি, সংঘাতে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও অনেক বেশি। তিনি বলেন, পেন্টাগন প্রকৃত হতাহতের তথ্য প্রকাশ না করে তা আড়াল করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ইরান যেসব মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, সেখানে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলে প্রকৃত পরিস্থিতি বিশ্বের সামনে উঠে আসবে।

আইআরজিসির দাবি অনুযায়ী, অপারেশন ভিক্টরি–২-এর আওতায় আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়। এর মধ্যে একটি ঘাঁটির ২০টি স্থাপনা ও বিমান হ্যাঙ্গারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসব হামলায় ১১টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, ১৭টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, একটি এফ-১৫ যুদ্ধবিমান, একটি পি-৮ সামুদ্রিক টহল বিমান, একটি সি-১৭ পরিবহন বিমান এবং আটটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান ধ্বংস হয়েছে বলেও দাবি করে সংস্থাটি।

অন্যদিকে, সংঘাতের পর পেন্টাগন প্রথমে ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য প্রকাশ করেছিল। পরে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম সংশোধিত হিসাবে নিহতের সংখ্যা ১৪ জন বলে জানায়। ওই প্রতিবেদনে নিহত কয়েকজন সেনার নাম ও ছবিও প্রকাশ করা হয়।

তবে আইআরজিসির সর্বশেষ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। একই সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের দাবি করা হতাহতের সংখ্যা বা সামরিক সরঞ্জাম ধ্বংসের তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে স্বস্তির বার্তা ও আশাবাদের সুর তুললেন বার্নহ্যাম
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১শ’ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা