জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ হত্যার রায় পড়া চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪২| আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪৬
অ- অ+

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার মামলার রায় আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ পড়া শুরু হয়েছে।

দুপুর সোয়া ১২টায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার হওয়া ছয় আসামিকে আজ সকালেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। গ্রেফতার আসামিরা হলেন—এসআই আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

রায়ের আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, তদন্তে সন্দেহাতীত ও অকাট্য প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ প্রমাণে ব্যর্থতার দাবি করেছেন।

মামলায় আরও ২৪ আসামি পলাতক রয়েছেন। অভিযোগ গঠন করা হয় গত ৬ আগস্ট, এবং ২৭ আগস্ট থেকে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তাঁর মৃত্যুর ঘটনায় তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পতন ঘটে।

(ঢাকাটাইমস/৯ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা