নতুন বইয়ের সুবাস নেয়ার দিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০১৭, ০০:০৩| আপডেট : ০১ জানুয়ারি ২০১৭, ০৯:২৬
অ- অ+
ফাইল ছবি

নতুন বই নিয়ে বরাবরই অন্য রকম এক আনন্দ-আবেগ থাকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। সেই আনন্দ কম নেই শিক্ষক আর অভিভাবকদেরও। নতুন বইয়ের সুবাস নিতে অপেক্ষা করছে সবাই। রবিবার সেই আকাঙ্ক্ষিত বই উৎসব। দেশের চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে নতুন বই তুলে দেওয়া হবে, যা বিশ্বে বিরল নজির। এ ছাড়া প্রথমবারের মতো নিজের ভাষার বই তুলে দেয়া হবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৪ হাজার ৬৬১ জন শিক্ষার্থীর হাতে।প্রথমবারের মতো ব্রেইল বই পাবে দৃষ্টিবন্ধী শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই উৎসবের উদ্বোধন করবেন। সকাল সাড়ে নয়টায় আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী। এরপরই সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়,মাধ্যমিকের বই উৎসবরে কেন্দ্রীয় অনুষ্ঠানে ঢাকার ৩১টি স্কুলের ৫ হাজারের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকবে। দেশের মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ উৎসব পালিত হবে। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উৎসবে উপস্থিত থাকবেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় গণভবনে ২০১৭ সালের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে তুলে দেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাদের বই উৎসব অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেন।

২০১৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক স্তরে ২ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ৯৯৩ জন শিক্ষার্থীদের মধ্যে ১১ কোটি ৫৫ লাখ ২৬ হাজার ৯৫২ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। ২০১৭ সালেই প্রথম প্রাক-প্রাথমিক পর্যায়ে সারা দেশে ৫টি ক্ষুদ্র গৃ-গোষ্ঠীর (চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাদরী) শিক্ষার্থীদের মঝে ৮ ধরনের পঠন-পাঠন সামগ্রী বিতরণ করা হবে। এ বছর সারাদেশের প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই শিক্ষর্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আট বছরে সর্বমোট বিতরণ করা পাঠ্য বইয়ের সংখ্যা ২২৫ কোটি ৪৩ লাখ ০১ হাজার ১২৮টি।

(ঢাকাটাইমস/০১জানুয়ারি/এমএম/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4