‘ফকিরি হালতে’ ঢাকা চলচ্চিত্র উৎসব: ফারুকী

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩১| আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩৮
অ- অ+

১২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবের দ্বিতীয় দিন গতকাল প্রদর্শন করার কথা ছিল দেশীয় চলচ্চিত্র ‘মাটির প্রজার দেশে’। কিন্তু উৎসব থেকে প্রত্যাহার করে নেয়া হয় ছবিটি। ছবির পরিচালক জানান, দুর্বল প্রোজেকশন সিস্টেমের কারণে ছবিটি প্রদর্শনী থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজকদের সমলোচনা করেছেন দেশের নন্দিত সিনেমা নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী।তিনি এই উৎসবকে ফকিরি হালতের আয়োজন বলেছেন।

ফেসবুকে একটি দীর্ঘ স্টাটাস দিয়ে ফারুকী এমন মন্তব্য করেন।

ফারুকী ফেসবুকে লিখেছেন, ‘ডিপ্রাইভড চাইল্ডের সহানুভুতি নিয়ে ফিল্ম ফেস্টিভাল চালানোর দিন শেষ । থাক, তবু তো কোনো রকমে একটা আয়োজন করছে, এই অ্যাটিটিউড এই যুগে অচল।’

ফারুকী আরও লিখেছেন, ‘মেধা, মনন, আর সক্ষমতায় বাংলাদেশ এখন আর পিছিয়ে নাই। সুবিধাবঞ্চিত কোটা নিয়ে আমরা এখন আর দুনিয়ার বুকে চলি না। আমাদের ফিল্ম ফেস্টিভালকেও এখন সেই ভাবেই নিজেকে উপস্থাপন করতে হবে। পাড়ার মোড়ের প্রজেকশন সিস্টেম, ফকিরি হালতের আয়োজন, লোকাল ফিল্ম কমিউনিটি এবং অডিয়েন্সের সাথে কোনো রকম কার্যকর সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হওয়া, প্রোগ্রামিং ভিশনের কোনো স্পষ্ট উপস্থিতি না থাকা, এই রকম এক শত অভিযোগ করা যাবে আমাদের ফিল্ম ফেস্টিভাল নিয়ে।’

ফারুকীর ভাষ্য,‘কালকে বিজন ইমতিয়াজের ছবি নিয়ে যেটা হলো সেটা চুড়ান্ত রকম অবহেলা । ফেস্টিভাল কর্তৃপক্ষ বাজে প্রজেকশনের অভিযোগের জবাবে প্রজেকশন ঠিক না করে যেভাবে দেখালে দেখান, না দেখালে খোদা হাফেজ অ্যাটিটিউড দেখিয়েছে এটা অত্যন্ত গর্হিত অপরাধ। ফিল্ম মেকারের প্রতি অশ্রদ্ধা, দর্শকের প্রতি অবজ্ঞা, এবং ফেস্টিভালের স্পিরিট বিরোধী। বাংলাদেশ এখন ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আলোচিত হচ্ছে ফেস্টিভাল সার্কিটে। এখনই সময় এই আগ্রহকে কাজে লাগিয়ে একটা সত্যিকারের আন্তর্জাতিক মানের ফিল্ম ফেস্টিভাল আয়োজন করা।’

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/এমইউ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট-বড় সব রথযাত্রায় সমান গুরুত্ব, নিশ্চিত হবে সর্বোচ্চ নিরাপত্তা: ডিএমপি কমিশনার
৯৯৯-এ ফোনের দুই ঘণ্টার মধ্যে ডাকাতি হওয়া গরুভর্তি ট্রাক উদ্ধার
মোহাম্মদপুরে চোরাই মোবাইল কেনাবেচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, বিপুল যন্ত্রাংশ উদ্ধার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা