ভারতে প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫৩
অ- অ+

ভারতে একমাত্র টেস্ট খেলার আগে আগে তিন দিনের একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ ভারত ‘এ’ দল।

ভারতীয় বোর্ড সূত্রে জানা গেছে, প্রস্তুতি ম্যাচটি শুরু হবে ৩ ফেব্রুয়ারি। তবে টেস্টের ভেন্যু নয়, হায়দ্রাবাদের অন্য মাঠে হবে এই ম্যাচ।

৮ ফেব্রুয়ারি টেস্ট শুরু হওয়ার কথা ছিল। বেশি দর্শক পাওয়ার কথা চিন্তা করে ম্যাচ একদিন পিছিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার শুরু হয়ে সোমবার শেষ হবে ম্যাচটি।

আগামী ২৬ জানুয়ারি নিউ জিল্যান্ড থেকে দেশে ফেরার কথা বাংলাদেশ দলের। কয়েক দিন বিশ্রাম নিয়ে ১ ফেব্রুয়ারি ভারতে যাবে মুশফিকের দল।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে প্রতিপক্ষ ছিল ভারত। ২০০৪, ২০০৭, ২০১০ ও ২০১৫ সালের সফরে টেস্ট খেলে গেছে প্রতিবেশী দেশটি। এবারই প্রথম টেস্ট খেলতে সেখানে যাবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা