ভোগের চেয়েও বড় জায়গায় যাচ্ছেন পিয়া

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০১৭, ১৪:৫২| আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:১৮
অ- অ+

প্রথম বাংলাদেশি নারী হিসিবে তিনি ভোগের প্রচ্ছদ কন্যা হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। দেশজুড়ে এটি বেশ প্রশংসিত হয়। মডেল হিসেবে দক্ষিণ এশিয়ায় জায়গা করে নেন। কিন্তু এই অর্জনেই থেমে থাকতে রাজি নন পিয়া। আরো এগিয়ে যেতে চান সামনে। এর জন্য কি করছেন তিনি। ঢাকাটাইমস টুয়েন্টিফোর ডটকম থেকে মুঠো ফোনে যোগাযোগ করা হয় তার সঙ্গে।

তিনি বলেন, খুব শিগগিরই একটি সংবাদ সম্মেলন এর মাধ্যমে আমি সবাইকে খবরটি জানাবো। এখন কিছুই বলতে পারছিনা। তবে এতটুকু বলতে পারি যে কাজটিই করছি, তা ভোগ এর প্রচ্ছদ এর মডেল হওয়ার চেয়েও বড় একটি কাজ।’

সিনেমায় অভিনয় প্রসঙ্গে পিয়া বলেন, ‘প্রথমে সবাই যেরকম সিনেমায় অভিনয় করতে বলেছে তেমন সিনেমাতেই কাজ করেছি। তবে এখন আর সে রকম করবো না। অনেকগুলো কাজের অফারও ফিরিয়ে দিয়েছি। সারাদিন এখন জিম নিয়ে থাকি বলতে পারেন। ভালো কাজ বেছে করবো। আর ভোগের কথা বলবেন, সবারই ভালো কাজ করার ইচ্ছা থাকে। আমি প্রায় ৮ বছর ধরে মডেলিংয়ে কাজ করেছি, কষ্ট করেছি বলেই ভোগে কাজ করতে পেরেছি।’

র‌্যাম্প, মডেলিং ও অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী। ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী পিয়া নিজের গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে একাধিকবার বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। তিনি নারী ও শিশুদের পুনর্বাসন প্রতিষ্ঠান উই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

পিয়ার অভিনীত চলচ্চিত্রগুলো হলো গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অব সামারা, প্রবাসীর প্রেম এবং চোরাবালী। এছাড়া তিনি ব্যক্তি জীবনে আইন বিষয় নিয়ে পড়াশুনা করছেন। রাজনীতিও তার আগ্রহের জায়গা।

(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এমইউ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধিপত্য বিস্তারের জেরে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন
রাজশাহীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ৮ জন গ্রেপ্তার
আইসিসিবিতে প্রতি শুক্রবার বসবে ‘সুপার সেল কার বাজার’