স্বামীকে খুন করে থানায় হাজির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০১৭, ১১:০৬| আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ১৩:৩৪
অ- অ+

পারিবারিক বিরোধের জের ধরে স্বামীকে শিল দিয়ে পিটিয়ে এবং লিঙ্গ কর্তন করে হত্যার পর থানায় হাজির হয়েছেন এক স্ত্রী। ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডা থানায়। বৃহস্পতিবার সকালে ফজল মিয়াকে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেন স্ত্রী চন্দ্রবাহার।

বাড্ডা থানার উপপরিদর্শক আবদুল কাদের ঢাকাটাইমসকে বলেন, সকালে ফজল মিয়ার সঙ্গে তার স্ত্রী চন্দ্রবাহারের ঝগড়া হয়। এক পর্যায়ে ফজলের মাথায় শিল দিয়ে আঘাত করে মাথা থেতলে দেন স্ত্রী। পরে ধারালো বস্তু দিয়ে তার লিঙ্গ কেটে ফেলেন। স্বামীকে খুনের পর চন্দ্রবাহার নিজেই থানায় এসে পুলিশের কাছে খুনের কথা স্বীকার করেন।

পুলিশ জানায়, ফজল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ফজল মিয়া মধ্য বাড্ডার আদর্শনগরের রাজিবের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মৃত আবদুল ওহাবের ছেলে। তিনি একাধিক বিয়ে করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এটা নিয়েই প্রথম স্ত্রী চন্দ্রবাহারের সঙ্গে তার ঝগড়া হয়।

স্ত্রী চন্দ্রবাহার এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৯জানুয়ারি/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উল্টে যাওয়া ট্রাকের ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় ৫ জন নিহত
বন্যা-পাহাড়ধসে ৬ জেলার দুর্গত মানুষের পাশে আনসার-ভিডিপি
বিশ্বকাপ শেষ করে দেশে ফিরতেই ফুটবলারের মৃত্যু
রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে যোগ দিলেন আশিক সাঈদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা