চলতি বছরেই বিয়ে করছেন শুভশ্রী-রাজ

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:০৯| আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫২
অ- অ+

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও গুণী নির্মাতা রাজ চক্রবর্তী বছরের শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসছেন। বহুদিন ধরেই টালিগঞ্জে খবর উড়ছে প্রেম করছেন তারা। এমন গুঞ্জন শোনা গেলেও ধোঁয়াশা ছিল তাদের প্রেমের সম্পর্ক নিয়ে। এবার সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সত্যি সত্যি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাজ-শুভশ্রী।

কিছুদিন আগে রাজ আর শুভশ্রীর পরিবারের লোকজন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করেছেন। শুভশ্রীর বর্ধমানের বাড়িতে রাজের পরিবারের লোকজন গিয়েছিলেন। দুই পক্ষই বেশ তোড়জোর শুরু করেছেন। নভেম্বরেই তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তাই দু’জন মিলে একটি ফ্ল্যাটও কিনেছেন। এখন সেই ফ্ল্যাট সাজনোর কাজ চলছে।

প্রথমে জুলাই মাসে বিয়ের পরিকল্পনা করলেও পরে রাজের ছবি ‘চ্যাম্প’এর কারণে বছরের শেষের দিকে বিয়ের দিন ঠিক করা হচ্ছে। ছবি রিলিজের চাপটা কাটিয়েই বিয়ের আসনে বসতে চান রাজ, জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠেরা। রাজের পরপর বেশ কিছু ছবি (‘কাট-মুণ্ডু’বাদে) ভাল ব্যবসা করেনি। তাই আপাতত ছবি থেকে ফোকাস সরাতে চান না রাজ।

এ প্রসঙ্গে রাজের এক ঘনিষ্ঠজন ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘রাজ-শুভশ্রী তাদের বিয়ের সিদ্ধান্তটা একটু তাড়াহুড়ো করেই নিয়েছেন। তাদের সম্পর্ক খুব বেশিদিনের নয়। ‘অভিমান’ সিনেমার শুটিং করতে গিয়েই তাদের প্রেমের সম্পর্কের শুরু। আর মিমির সঙ্গে বিচ্ছেদটা কাটিয়ে উঠতেই রাজ বোধহয় এত তাড়াতাড়ি প্রেমের সিদ্ধান্ত নিয়েছে।’

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ দিন প্রেম করেছেন রাজ চক্রবর্তী। গত বছরের শেষের দিকে এই সম্পর্কের ইতি টানেন রাজ। এছাড়া পায়েলের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন রাজ। তবে দুটি সম্পর্কের শেষ মোটেও সুখকর হয়নি। এদিকে চিত্রনায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন শুভশ্রী। তাদের বিচ্ছেদও তিক্ততার মাধ্যমেই শেষ হয়েছে। যদিও সব ভুলে ফের একসঙ্গে সিনেমায় কাজ করেছেন দেব-শুভশ্রী।

ঢাকাটাইমস/৪ফেব্রুয়ারি/এসজেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল দিয়ে ভারত থেকে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজবাড়ীতে ডিআইজি ইকবাল হোসেন, আইনশৃঙ্খলা নিয়ে দিলেন নানা দিকনির্দেশনা