প্রস্তুতি ম্যাচে সৌম্যর অর্ধশতক

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১১:৫০| আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২০
অ- অ+
ছবি: ছন্দে আনন্দে সৌম্য।

খারাপ সময় সবারই থাকে। সৌম্য সরকারের ক্ষেত্রে তেমনটি হয়েছে। এখন আর তাঁকে গালমন্দ করার উপলক্ষ খুঁজে পাবে না নিন্দুকেরা। সর্বশেষ সৌম্যর চারটি ইনিংসে চোখ বুলালে এমন স্বস্তি পাবে ভক্তরা। ৩৯, ৪২, ৮৬, ৩৬। বেড়েছে ব্যাটিং গড়-৫১।

আজ হায়দরাবাদের সিকান্দারাবাদের জিমখানা গ্রাউন্ডে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতিতে আবারও নিজেকে প্রমাণ করলেন সৌম্য। তুলে নিলেন অর্ধশতক। ৯ চার ১ ছয়ে ৬০ বলে ফিফটি পূর্ণ করেছেন তিনি।

এর আগে গেল নিউজিল্যান্ড সিরিজেও ব্যাট হাতে আলো ছড়ান সৌম্য। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সাদা পোশাকে ৩ ম্যাচে ১০৭ রান ছিল সৌম্যর ঝুলিতে। ব্যাটিং গড় ২১.৪০। সর্বোচ্চ রান ৩৭। কিন্তু এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৪ ম্যাচে ২২৯ রান। ব্যাটিং গড় ৩২.৭১। সর্বোচ্চ রান ৮৬। পাশাপাশি ১২৫ রানের বিপরীতে রয়েছে ১টি উইকেট।

কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ থেকে ২০৪ রান করেছেন সৌম্য। সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ৮৬ আর দ্বিতীয় ইনিংসে করেন ৩৬ রান। এছাড়া দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৬ বলে ৩৯ রান করেন সৌম্য। ব্যাট হাতে ২৮ বলে ৬ চারে দলকে ৪২ রান উপহার দিয়েছিলেন সৌম্য।

সাদা পোশাকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৪ ম্যাচে ২২৯ রান করেছেন সৌম্য। ব্যাটিং গড় ৩২.৭১। সর্বোচ্চ রান ৮৬। পাশাপাশি ১২৫ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।

(ঢাকাটাইমস/০৫ ফেব্রুয়ারি/জেইউএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা