অস্কার দৌড়ে কৃষ্ণকায় তারকারা

তানিয়া আক্তার, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:২৪
অ- অ+

চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় পুরস্কার অস্কার। এই পুরস্কার ঘোষণার আগে মনোয়ন যারা পান, তাদের মধ্যে কারা শেষ পর্যন্ত পুরস্কার পাবেন, তা নিয়ে চলে বিপুল জল্পনা-কল্পনা।

অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডের ৮৯তম আসর বসতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি। পুরস্কারের জন্য যারা মনোনীত হয়েছেন, তাদের নাম ঘোষণা করা হয়েছে ২৪ জানুয়ারি। মনোনীতদের নিয়ে এখন চলছে বিচার-বিশ্লেষণ। এবারের মনোনয়ন তালিকার নতুন একটি দিক হচ্ছে, অভিনয় বিভাগের তালিকায় ৬ জন কৃষ্ণকায় তারকা আছেন। এর মধ্য দিয়ে শ্বেতকায়দের আধিপত্য কমার ইঙ্গিত দেখছেন চলচ্চিত্র বোদ্ধারা।

অক্টাভিয়া স্পেন্সার

তালিকায় সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে মনোনীত হয়েছেন অক্টাভিয়া স্পেন্সার। তাঁর অভিনীত ছবি হিডেন ফিগারস। পরিচালক টিউডর মেলফি একটি সত্যি ঘঠনা অবলম্বনে এটি নির্মাণ করেছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন একজন আফ্রো-আমেরিকান নারী।

নাওমি হ্যারিস

নাওমি হ্যারিস অভিনীত ছবি মুনলাইট-এর পরিচালক ব্যারি জনকিন্স নিজের লেখা কাহিনি চিত্রায়িত করেছেন। ছবিটি গোল্ডেন গ্লোবে সেরা নাটক বিভাগের পুরস্কার জিতেছে। নাওমি হ্যারিস সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায় মনোনীত হয়েছেন।

ভায়োলা ডেভিস

ফেন্সেস ছবিটি অসাস্ট উইলসনের পুলিৎজারজয়ী একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে। এর জন্যে ভায়োলা ডেভিস সেরা পার্শ্ব অভিনেত্রীর তালিকায় রয়েছেন।

মাহেরশালা আলী

মুনলাইট ছবিতে অভিনয়ের জন্যে সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন মাহেরশালা আলী। তিনি আগে ডেইলি সোপে অভিনয় করতেন। মুনলাইট ছবিটি তাকে অভিনয়জগতে নতুনভাবে সামনে নিয়ে আসে। এতে তিনি জটিল একটি চরিত্র করেছেন।

দেব প্যাটেল

প্রথম ভারতীয় হিসেবে দেব প্যাটেল সেরা পার্শ্ব অভিনেতার মনোনয়ন পেয়েছেন লায়ন ছবিতে অভিনয়ের জন্য। কাহিনিটি কলকাতায় হারিয়ে যাওয়া এক ভারতীয় বালকের জীবন নিয়ে তৈরি। এক অস্ট্রেলিয়ান দম্পত্তি তাকে দত্তক নেয়। কিন্তু ২৫ বছর পর ছেলেটি নিজ পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা করে।

ডেনজেল ওয়াশিংটন

দুইবারের অস্কারজয়ী তারকা ডেনজেল ওয়াশিংটন তাঁর নিজের পরিচালিত এবং অভিনীত ছবি ফেন্সেস-এর জন্য মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেতার এবং পরিচালক বিভাগে।

রুথ নাগা

‘লাভিং’ ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন রুথ নাগা। অস্কারের ইতিহাসে কালোবর্ণের নারীদের মধ্যে এখন পর্যন্ত একজন সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতেছেন। ২০০২ সালে তা পান হেল বেরি। তাই রুথ নাগা যদি এবার অস্কার জয় না করতে পারেন, তবে এই তালিকার দ্বিতীয় নামটি পেতে আরো অপেক্ষা করতে হবে।

ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/টিএ/টিএমএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা