বৃদ্ধাশ্রম খুঁজছেন পিয়া জান্নাতুল

মাহমুদ উল্লাহ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০১৭, ০৮:২৯| আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৩:৩৭
অ- অ+

বৃদ্ধাশ্রম খুঁজছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল পিয়া জান্নাতুল। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে একজন বৃদ্ধের জন্য আশ্রম খুঁজছেন তিনি। কোন জায়গা পেয়ে গেলে সোখানে তিনি একজন বৃদ্ধকে এনে রাখবেন।

প্রিয়া জানান, একজন বৃদ্ধকে তিনি রাস্তার পাশে থাকতে দেখেছেন। তাই তার এই আকুতি। তিনি ফেসবুকে লেখেন `ঢাকার মধ্যে কোনো বৃদ্ধাআশ্রম থাকলে জানাবেন। অথবা কারো বাসা বা দোকানে যদি কারো থাকার মতো স্পেস থাকে, খরচ যা হয় আমি দিয়ে দেব প্রতি মাসে।

এই বিষয়ে জানতে চাইলে পিয়া ঢাকাটামসকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘একজন লোকের জন্য খুঁজতেছি। রাস্তাতেই তিনি থাকেন। তার বয়স ৭৫ এর মতো। আমি মাঝে মাঝে রাতে গাড়িতে খাবার নিয়ে বের হই। এরপর যেখানে ছোট বাচ্চা বা বুড়োদের দেখি। তাদেরকে খাবার দেই। গত শনিবার আমি খাবার নিয়ে বের হয়েছি এমন সময় তাকে গুলশান দুই এর পিঙ্ক সিটির পাশে পাই। ওনার জন্যই একটি জায়গা খুঁজছি। যেখানে তাকে রাখতে পারি। ফেসবুকে স্ট্যাস দিয়ে বেশ কিছু জায়গা পেয়েছি। তাদের সঙ্গে কথাও হয়েছে। আমি বাংলাদেশে ফিরে এসে আশা করছি তাকে সেই আবাসনে উঠিয়ে দিতে পারবো।’

জান্নাতুল ফেরদৌস পিয়া এখন এলএলবি কনভোকেশনাল সার্টিফিকেটের জন্য লন্ডনে অবস্থান করছেন। ১২ মার্চ তিনি তিনি দেশে চলে আসবেন।

তিনি জানান তাদের এবারের সার্টিফিকেটটি রানী এলিজাবেথ দুই এর একমাত্র মেয়ে রয়েল প্রিন্সেস অ্যান্নি সবাইকে নিজ হাতে সার্টিফিকেট প্রদান করবেন।

বন্ধুদের নিয়ে পিয়া গড়ে তুলেছেন ‘উই’ নামের একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল করবেন বলে জানা যায়। সম্প্রতি এই ভোগ এর প্রচ্ছদ কন্যা প্রথমবারের মতো নিউইয়র্ক ফ্যাশন উইক-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ট্রেসেমে বাংলাদেশ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে জনপ্রিয় এই মডেল সেখানে অংশগ্রহণ করেন। ক্যারিয়ারের প্রথম থেকেই তিনি আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে অনেক সুনাম অর্জনে সাফল্য দেখিয়েছেন। পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ হয়ে মিডিয়ার জগতে পর্দাপন করেন। এছাড়াও তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

(ঢাকাটাইমস/০৬মার্চ/এমইউ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলাল খানের নেতৃত্ব নিয়ে আপত্তি, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা