কুমিল্লা সিটি নির্বাচন: দুই মেয়র প্রার্থীকে সতর্ক চিঠি

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মার্চ ২০১৭, ০৯:২৬| আপডেট : ১২ মার্চ ২০১৭, ১০:৩০
অ- অ+

কুমিল্লা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন না করার জন্য আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল শনিবার সন্ধ্যায় পৃথক ওই দুইটি চিঠি তাদের বরাবরে পাঠান।

সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপি প্রার্থী মো. মনিরুল হক সাক্কু দলীয় নেতাকর্মীদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় কুশল বিনিময় করছেন। এমন খবর গণমাধ্যমে প্রকাশ পেলে সুষ্ঠু নির্বাচনের সহযোগিতা চেয়ে তাদের এই চিঠি দেয়া হয়েছে।

এ বিষয়ে রকিব উদ্দিন মণ্ডল জানান, এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা ১৫ মার্চ শুরু হবে।

সিটি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে প্রার্থীদের এ ধরনের জনসংযোগ করার কোনো বিধান নেই। তাই দুই মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দেয়া হয়েছে। (ঢাকাটাইমস/১২মার্চ/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা