মালিবাগে ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত, আহত দুই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ০৮:১৩| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:৪৫
অ- অ+

রাজধানীর মালিবাগে রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাম স্বপন। আহতরা হলেন-ফ্লাইওভার নির্মাণকাজের প্রকৌশলী পলাশ এবং শাহ সিমেন্টের গাড়ি চালক নূর নবী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফ্লাইওভারের নির্মাণ শ্রমিক লিটন বলেন, রবিবার রাত ক্রেন ছিড়ে ফ্লাইওভারের একটি গার্ডার নিচে পড়ে যায়। এতে স্বপন, নূর নবী ও পলাশ গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটার সময়ে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্বপন মিয়া কিশোরগঞ্জ জেলার পাংকলি থানার কুমারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খিলগাঁও স্টেশনের ফায়ার ফাইটার মো. মূসা জানান, ফ্লাইওভারের গার্ডার পড়ে কয়েকজন আহত হয়েছেন। তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে।

২০১২ সালে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট জংশনে নির্মাণাধীন উড়ালসড়কের (ফ্লাইওভার) গার্ডার ভেঙে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।

(ঢাকাটাইমস/১৩মার্চ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি
খুলশীতে আটতলা ভবনে ‘ক্যাসিনো’ পরিচালনা, চীনা-পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক