গুগলের স্মার্ট জ্যাকেট (ভিডিও)

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৩:০৬| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৩:২১
অ- অ+

বাজারে এলো স্মার্ট জ্যাকেট। এই জ্যাকেট আপনার কাজকে আরও সহজ করে দেবে। প্রযুক্তি সম্বলিত এই জ্যাকেটটি আপনার অঙ্গভঙ্গী বুঝতে পারবে। পারবে আপনার নির্দেশনা মাফিক কাজ করতে। যৌথভাবে এই জ্যাকেট তৈরি করেছে পৃথিবীর শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুগল এবং লিভাইস।

এই জ্যাকেটকে বলা হচ্ছে কমিউটার। এতে গেসচার কন্ট্রোল সারফেস টেকনোলজি ব্যবহৃত হয়েছে। এই জ্যাকেট সর্ব প্রথম প্রদর্শন করা হয় ২০১৬ সালে। এতে ব্যবহার করা হয়েছে কনডাক্টিভ ফেব্রিকস এবং ব্লটুথ ডিভাইস। ফলে ফোনের সঙ্গে জ্যাকেটটি পেয়ার করা যাবে। জ্যাকেটটির ডান হাতায় রয়েছে কন্ট্রোলার। যেটি একটি ব্লুটুথ ডিভাইস।

এই জ্যাকেট পরে ফোনের কল আদান-প্রদান, গান শোনা, গান থামিয়ে রাখা, বন্ধ করা যাবে। জ্যাকেটটির জন্য একটি অ্যানড্রয়েড অ্যাপ রয়েছে। এই অ্যাপটিকে বলা হচ্ছে প্রজেক্ট জ্যাকুয়াড।

এই জ্যাকেটের বাম হাতায় একটি ব্লুটুথ ডিভাইস আছে। এই ডিভাইসের ব্যাটারি লাইফ দুইদিন। এই ডিভাইসটি শার্টের হাতা থেকে খুলে নিয়ে ইউএসবি পোর্টের মাধ্যমে ডিভাইসটিকে চার্জ দেয়া যাবে।

জ্যাকেকটির দাম ৩৫০ ডলার।

দেখুন ভিডিও:

(ঢাকাটাইমস/১৩মার্চ/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার পরিকল্পনা
মিরপুর বিভাগে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯ আসামি গ্রেপ্তার
বাবার মৃত্যুর খবর পেয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু,  নতুন আক্রান্ত  ১৪৯২