গার্ডার দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মার্চ ২০১৭, ১৩:৫৯| আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১৬:১১
অ- অ+

রাজধানীর মালিবাগে রেল গেইট এলাকায় ফ্লাইওভারের গার্ডার পড়ে দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় নিহত স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

সোমবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসেন মেয়র। এসময় সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি ঘটনাস্থল পরিদর্শনে এসেছি। এখানে একজন শ্রমিক মারা গেছেন। আহত হয়েছেন আরও দুইজন।

মেয়র জানান, এ ঘটনা তদন্তে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন এলজিইডির ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খলিলুর রহমান এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ডিজাইন) খন্দকার আলী নূর।

মেয়র বলেন, দুর্ঘটনায় নিহত শ্রমিক স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সাঈদ খোকন।

গতকাল রবিবার রাত পৌনে দুইটার সময় ক্রেন ছিড়ে ফ্লাইওভারের একটি গার্ডার নিচে পড়ে যায়। এতে স্বপন, নূর নবী ও পলাশ গুরুতর আহত হন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে তিনটায় স্বপন মারা যান।

স্বপন মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার কুমারপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।

(ঢাকাটাইমস/১৩ মার্চ/এএ/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা