তোফায়েলের আসনে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ বিএনপির

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১
অ- অ+

ভোলা-১ আসনে সত্তরের মতো নৌকার গণজোয়ার উঠেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বলেছেন ভোট শুরু হওয়ার সাথে সাথেই ধানের শীষের এজেন্ট বের করে দেয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ভোট দিয়েছেন।

রবিবার সকাল ৮টা ১০ মিনিটে ভোলা পৌরসভার ৭নং ওয়ার্ডের বাংলাস্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

ভোট দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। এসময় তিনি বলেন, প্রচারণা শুরু হওয়ার পর থেকে ভোলাতে কোনো অঘটন ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি। আমাদের নেতা-কর্মীরা প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়েছে। এমন কোনো ঘর নাই যেখানে আওয়ামী লীগ কর্মীরা যায়নি।

এবারের নির্বাচনী পরিবেশ ভালো উল্লেখ করে তোফায়েল বলেন, ‘আমার মনে হচ্ছে ভোলাসহ সাড়া দেশে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে বিএনপি এজেন্ট আছে। আমি তাদের সাথে কথা বলেছি, কোনো সমস্য নাই। আমি প্রচারণা চালাতে গিয়ে যেটি দেখলাম এবারও সত্তরের মত নৌকার গণজোয়ার উঠেছে। সত্তরে যেমন স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে গণরায় দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বাচতি করেছেন। এবারও বাংলার মানুষ নৌকার পক্ষে ভোট দিয়ে আবারও তৃতীয় মেয়াদের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তৃতীয় বারের মত প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।

তিনি বলেন, ‘ আমার ধারণা এবার ২৪০টিরও বেশী আসনে আমরা বিজয় লাভ করব।’

এদিকে ভোলা-১ আসনের বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর সকাল ৮টা ৫০ মিনিটে একই কেন্দ্রে ভোট দেন।

এসময় তিনি অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার সাথে সাথেই ধানের শীষের এজেন্ট বের করে দেয়া হয়েছে। এমনকি প্রিজাইডিং অফিসারের সামনে ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়া হয়েছে। এই প্রহসনের নির্বচনকে আমরা নিন্দা ও ধিক্কার জানাই। আমরা শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জনগণ দেখুক এটা কি ধরণের গণতন্ত্র চলছে।

ভোলার চারটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি. জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টির মোট ১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে ভোলা-১ আসনে পাঁচ ৫জন, ভোলা-২ আসনে তিনজন, ভোলা-৩ আসনে চার জন ও ভোলা-৪ আসনে তিনজন।

ঢাকা টাইমস/৩০ ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা