সিনেমা প্রযোজনায় এ আর রহমান

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০১৯, ১৫:১২
অ- অ+

ভারতের কিংবদন্তী সংগীত পরিচালক এ আর রহমান সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি সিনেমা প্রযোজনায় আসতে চলেছেন। সিনেমার নাম ’99 Songs’। বৃহস্পতিবার অফিশিয়াল টুইটার পেজ থেকে টুইট করে তিনি এ খবর জানান।

শুধু প্রযোজনা নয়, এই সিনেমার গল্পও লিখেছেন এ আর রহমান। বিখ্যাত এ সংগীত বিশারদ জানান, তার প্রথম সিনেমাটি প্যাশনেট প্রেম কাহিনির। যার প্রেক্ষাপট সংগীত।

এ আর রহমানের এই সিনেমার জন্য খুব বেশি অপেক্ষাও করতে হবে না। বলিউড সূত্রে খবর, ২০১৯ সালের ২১ জুন সারা বিশ্বে মুক্তি পাবে সিনেমাটি। হিন্দি ভাষার পাশাপাশি এটি তামিল ও তেলুগু ভাষায়ও ডাবিং হবে।

‘99 Songs’ সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বেষ কৃষ্ণমূর্তি। প্রযোজনা করবে এ আর রহমানের Y M Movies এবং জিও স্টুডিও।

সিনেমাটির প্রধান চরিত্রে থাকছেন একেবারেই নতুন তিন মুখ এহান ভাট, এডিলসে ভার্গিস এবং তেনজিং দালহা। বিশেষ ভূমিকায় অভিনয় করবেন মনীষা কৈরালা এবং লিজা রে।

ঢাকাটাইমস/১২এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: ত্রাণমন্ত্রী
আমরা বাংলাদেশকে খুব ভালোবাসি: কাভান সুলিভান
রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার
কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা