বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের পরিচালনা পর্ষদ গঠন

আবুল কালাম মামুন, ফ্রান্স
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৯, ২২:০৪
অ- অ+

বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিসের উপদেষ্টা কমিটি, কার্যকরী কমিটি এবং নতুন সদস্যদের সমন্বয়ে ক্লাবের পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার প্যারিসের একটি হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আজিজুল হক সুমন। ক্লাবের ২০২০ মৌসুমের পরিকল্পনা তুলে ধরেন ক্লাবের সহসভাপতি একেএম ওয়াসিউজ্জামান আশু এবং ২০২০ মৌসুমের বাজেট উপস্থাপন করেন কোষাধক্ষ হাসিনুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা ও পৃষ্ঠপোষক টিএম রেজা, সুব্রত ভট্টাচার্জ শুভ, এমদাদুল হক স্বপন, কৌশিক খান রাব্বানী, সাইফুল ইসলাম রনি রাজীব কুমার নাথ।

সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপু। সভায় ৩৫ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

প্রসঙ্গত, ফ্রান্সের জাতীয় ক্রিকেটের সুপারলীগে খেলার যোগ্যতা অর্জন করছে বাংলাদেশি পরিচালিত এই ক্রিকেট ক্লাব।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক অসন্তোষ নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
মেহেরপুর সীমান্তে ৭ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ২
হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি
রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি