ইনকিলাব সম্পাদকের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:৪০
অ- অ+

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের জন্য তাকে এ জামিন দেওয়া হয়।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেন।

আদালতে বাহাউদ্দীনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

গত ৪ নভেম্বর ১ কোটি ৭০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে এ এম বাহাউদ্দীনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার বিবরণ থেকে জানা যায়, এ এম এম বাহাউদ্দীন ১ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৪৩৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য দেওয়ার মাধ্যমে তিনি ৮৯ লাখ ১৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

দুর্নীতির অভিযোগে এ এম এম বাহাউদ্দীনের বিরুদ্ধে ২০১৬ সালে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানের সময় সম্পদের বিবরণীর নোটিশ জারি করা হলে ২০১৭ সালের ১ নভেম্বর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। সেখানে তিনি ১ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ৬৯৫ টাকার সম্পদের তথ্য দেন।

এ মামলায় তিনি হাইকোর্টে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত তাকে জামিন দেয়।

ঢাকাটাইমস/১৮ নভেম্বর/এআইএম /এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি পাওয়া ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত
এবার ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা
ক্ষমা চেয়ে স্ট্যাটাস, কয়েক ঘণ্টা পর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছাত্রদল নেতার
জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু: যাত্রী কল্যাণ সমিতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা