ছাত্রী উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে রাসেল শেখ নামে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার গুনবহা ইউনিয়নের আলমগীর হোসেন মডার্ন একাডেমির সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গুনবহা ইউনিয়নের মুক্তারপুর গ্রামের রাসেল শেখ দুই বছর ধরে মেয়েটির বাড়িতে প্রাইভেট পড়ায়। এর মধ্যে মেয়েটির সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। অভিভাবকরা বিষয়টি জানতে পেরে রাসেলকে প্রাইভেট পড়াতে আসতে নিষেধ করেন। পরে তার কথা মতো না চললে বিভিন্ন সময়ে মেয়েটির সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক মাধ্যম এবং এলাকায় প্রকাশ করবে বলে মেয়েটির পরিবারকে হুমকি দেন ওই শিক্ষক। পরে গত বৃহস্পতিবার মেয়েটির বাবা থানায় তার বিরুদ্ধে অভিযোগ করেন।

স্কুলটির ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর হোসেন এ কথা অস্বীকার করে বলেন, ঘটনাটি জানার পর শুক্রবার সকালে রাসেলকে স্কুল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেয়েটির মাকে কোন চাপ দেয়া হয়নি।

থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি
গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ
দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি, ৬৪ জেলার ১০০ উপজেলা–পৌরসভায় কর্মসূচি
খামেনির শেষযাত্রায় ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, প্রস্তুত কবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা