সালমানের সঙ্গে বাগান বাড়িতে আটকা জ্যাকলিন

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১৫:৪৬
অ- অ+

মরণঘাতি ‘কোভিড ১৯’-এর সংক্রমণ রুখতে অন্যান্য দেশের মতো ভারতজুড়েও চলছে লকডাউন। যার কারণে পানভেলের বাগান বাড়ি থেকে ব্যান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরতে পারছেন না বলিউড ভাইজান সালমান খান। ওই বাড়িতে সালমানের সঙ্গে রয়েছেন তার ছোট বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ূষ শর্মা, ছোট ভাই সোহেল খানের ছেলে নিভান।

তবে বলিউড সূত্রে খবর, সালমানের সঙ্গে ওই বাগান বাড়িতে বলিউডের শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজও রয়েছেন। প্রভু দেবা পরিচালিত ‘রাধে’ ছবির একটি আইটেম নম্বরের শ্যুটিং সেরে সালমানদের সঙ্গে পানভেলের বাগান বাড়িতে হাজির হন তিনি। কিন্তু লকডাউনের জেরে সেখান থেকে বের হতে পারছেন না।

এদিকে বাগান বাড়িতে আটকে থাকলেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ২৫ হাজার শ্রমিকের ভরণপোষণের দায়িত্ব নিয়েছেন সালমান খান। শুধু তাই নয়, লকডাউনের জেরে শ্রমিকরা যাতে সমস্যায় না পড়েন, তার জন্য তাদের অ্যাকাউন্টে নগদ তিন হাজার টাকা করে পারিশ্রমিক দিতে শুরু করেছেন অভিনেতা। আগামী মাসেও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ঢাকাটাইমস/১০এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার
আইনজীবী অসুস্থ, পেছাল আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক
Foreign Direct Investment and Bangladesh’s SDG Targets: Turning Capital into Sustainable Growth
বিচারিক প্রতিকার বনাম বিধিমালার অপব্যাখ্যা: ৮৫ নির্বাচন কর্মকর্তার রায় ও সুপ্রিম কোর্টের সাংবিধানিক শ্রেষ্ঠত্ব