র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মে ২০২০, ২৩:২৭| আপডেট : ০৭ মে ২০২০, ২৩:৩২
অ- অ+

যশোরের অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় আহত হন দুই র‌্যাব সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মারুফ মোল্লা অভয়নগরের বুইকারা গ্রামের ড্রাইভারপাড়ার মোসলেম মোল্লার পুত্র।

র‌্যাব জানায়, চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোল্লসহ আরও ৪-৫ জন মাদক কারবারি ফেনসিডিল ভাগাভাগি করছিল। র‌্যাব গোপন সংবাদে ঘটনাস্থলে যায়। মাদক কারবারিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোঁড়ে। এতে দুইজন র‌্যাব সদস্য আহত হন। পরে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি চালালে মারুফ মোল্লার গায়ে একটি গুলি লাগে। সে ঘটনাস্থলে নিহত হয়। অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

নিহত মারুফ মোল্লার লাশ অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহত র‌্যাবের দুজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর দুনিয়ার জীবন থেকে আখিরাতের পথে যাত্রা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০, গুলিতে আহত ২