করোনায় মারা গেলেন রানা প্লাজার মালিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২০, ১৫:১৩
অ- অ+

ভবন ধ্বসে বহু লোকের হতাহতের ঘটনায় আলোচিত রানা প্লাজার মালিক আব্দুল খালেক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে নিজের বাসাতেই তার মৃত্যু হয়।

খালেকের মেয়ে রওশনারা গণমাধ্যমে বলেন, গত ৩১ মে তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার করোনাভাইরাসের নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে তার করোনা ফলাফলে দেখা যায়, তিনি পজেটিভ। কিন্তু এর আগেই ভোরে তার মৃত্যু হয়।

২০১৩ সালের এপ্রিলে সাভার বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা রানা প্লাজা ধসের ঘটনায় সহস্রাধিক মানুষ মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। যাদের বেশির ভাগই ছিলেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ওই ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি ছিলেন আব্দুল খালেক। তিনি দীর্ঘদিন ধরে জামিনে ছিলেন।

(ঢাকাটাইমস/৪জুন/এসএস/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০২, মামলা ৫০
ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫ ফিলিস্তিনি নিহত
কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে ইউরেনিয়াম
ঝিগাতলায় ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, মধ্যরাতে সড়কে উত্তেজনা